1. hr@www.krishnakoli.online : কৃষ্ণ কলি : কৃষ্ণ কলি
  2. info@www.krishnakoli.online : কৃষ্ণ কলি :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

নির্বাচন থেকে আমি আপাতত তিনটি শিক্ষাএই নিলাম—–

কৃষ্ণকলি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নির্বাচন থেকে আমি আপাতত তিনটি শিক্ষাএই নিলাম—–

১) #নিজের মনের শক্তিতে দুনিয়া করতে হয় ::::
রুমিন ফারহানা। তিনি দল থেকে বহিষ্কৃত হবার পরেও নিজের মনের জোরে স্বতন্ত্র নির্বাচন করলেন।জিতলেন বিপুল ভোটে। একজন নারী, তার উপর ইহা বাংলাদেশ! তার উপর তিনি অবিবাহিত। সব মিলিয়ে হয়ত সামাজিক গালগপ্প ও রাজনৈতিক ঝুঁকি তাকে পিছিয়ে দিতে পারতো। কিন্তু, নাহ। তিনি একক শক্তিতে ভরসা করে এগিয়ে গেলেন, ফল পেলেন। কারো মুখাপেক্ষী হলেন না। আল্লাহ, তাকে সফল করেছেন। আলহামদুলিল্লাহ।

২) #জীবন মাঝে মাঝে নাটক সিনেমার চেয়েও নাটকীয় :::

ব্যারিস্টার আরমানের স্ত্রীর সাক্ষাৎকার শুনছিলাম। তিনি বলছিলেন— “আমার স্বামী ফিরবে এটা ভাবলেও এতোটা সুস্থ থাকবে এবং নির্বাচন করবে এটা আমি কখনোই ভাবিনি”।

একইভাবে, লুৎফুজ্জামান বাবর। ঠিক ফাঁসির দড়ি থেকে সোজা সংসদে।

তাই, আল্লাহ ই আপনার অবস্থার পরিবর্তন করে।‌ কখন অবস্থা একেবারে বদলে যাবে, কেউ বলতে পারে না। এ জীবনে , যেকোনো সময়ে যেকোনো কিছু হতে পারে।

৩) #অনেকসময় মানুষ জিতেও হেরে যায়, হেরেও জিতে যায়::::

যেমন — তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারী। উনারা হেরেছেন, তারপরেও নিজ নিজ গুনে জয়ী প্রার্থীদের চেয়েও বেশী impact তৈরী করে গেছেন মানুষের স্মৃতিতে। মূলত, এই impact টার মেয়াদ ৫ বছরের না। এটা দীর্ঘমেয়াদি। জয়ীদের আমরা একদিন ভুলে যাবো, কিন্তু এদের কি এতো সহজে ভুলব ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট