
আজ ০৩/০২/২০২৬,মঙ্গলবার,গোল পাহাড় মহাশ্মশান কালী মন্দিরে
অমিতা চক্রবর্তী ও অমিত চক্রবর্তী মন্দির ভিত্তিক বিবাহ (Temple Wedding) পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন।এই মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,সহ-সাংগঠনিক সম্পাদক সুপ্রিয়া দাশ এছাড়াও ছিলেন গোল পাহাড় মহাশ্মশান কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ, এডভোকেট নিখিল বাবু, লায়ন সন্তোষ কুমার দে প্রমুখ।এই মন্দির ভিত্তিক বিবাহের উদ্দেশ্য দেবদেবীর উপস্থিতিতে শাস্ত্রীয় রীতি মেনে বিয়ে করাকে বোঝায়, যা আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও সরলতার প্রতীক; এটি সাধারণত ব্যয়বহুল জাঁকজমকপূর্ণ বিয়ের চেয়ে কম খরচে সম্পন্ন হয় এবং হিন্দু বিবাহ আইন অনুযায়ী কিছু শর্ত পূরণ সাপেক্ষে এটি আইনত বৈধ হতে পারে, যা পরিবার ও প্রজন্মের ঐতিহ্যকে সম্মান জানায়। আধ্যাত্মিকতা ও পবিত্রতায় দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তি, যা বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয়।সাংস্কৃতিক ঐতিহ্যের ধর্মীয় আচার-অনুষ্ঠান, যেমন সপ্তপদী ও কন্যারদান।অনুষ্ঠানাটি মঙ্গলসূত্র ধারণ, সপ্তপদী (সাত পাক) ইত্যাদি মূল আচারগুলোর মাধ্যমে মন্দিরে অনুষ্ঠিত হয়।